ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা অক্টোবরের মধ্যে জমা দেয়ার নির্দেশ

তিস্তা মহাপরিকল্পনা আগামী অক্টোবরের মধ্যে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষদিনে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা রিজওয়ানা বলেন, এবারের নির্বাচন হবে নির্দলীয় সরকারের অধীনে। তাই জেলা প্রশাসকদের দলীয় কোনো তকমা রাখার সুযোগ নেই। যদি কোনো রাজনৈতিক দল পক্ষপাতের অভিযোগ তোলে, তবে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।


নদী-বন দখলমুক্ত করা ও পাহাড় কাটা বন্ধে অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান। এছাড়া, মধুপুরের সংরক্ষিত শালবনের সীমানা নির্ধারণ করে অবৈধ দখল উচ্ছেদ করা হবে। কক্সবাজারের ৫১ একর সংরক্ষিত বন ফিরিয়ে দেয়ার বিষয়েও সম্মেলনে আলোচনা হয়েছে। সরকারি অফিসগুলোতে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার না করার বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান উপদেষ্টা রিজওয়ানা হাসান।

ads
ads
ads

Our Facebook Page

↑